Friday, August 16, 2019

ডেঙ্গু রোগী ও পরিসংখ্যান

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুসারে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ১৬ আগস্ট পর্যন্ত ৪৯ হাজার ৯৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে মারা গেছের ৪০ জন।
সরকারি পরিসংখ্যানে, রাজধানীর সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত মাত্র ৪০টি ও ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় হাসপাতালে ভর্তি রোগীকে এ হিসাবে দেখানো হয়। কিন্তু বাস্তবে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা অনেক গুণ বেশি! সরকারি হিসাবে মৃতের সংখ্যা মাত্র ৪০ জন বলা হলেও বেসরকারি বিভিন্ন হাসপাতালের তথ্য অনুসারে এ সংখ্যা কমপক্ষে দ্বিগুণ।তবে আশার কথা হলো ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি ৫০ হাজার রোগীর মধ্যে ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ হাজার ২৪৩ জন অর্থাৎ আক্রান্তদের ৮৪ শতাংশ সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন আরও এক হাজার ৭১৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।

তথ্যমতে, সারাদেশের হাসপাতালগুলোতে ডেঙ্গুরোগী ভর্তি আছেন ৭ হাজার ৭১৬ জন, যার মধ্যে ঢাকা বিভাগে ৪ হাজার ১৫ জন।  গত জানুয়ারি থেকে আজ শুক্রবার পর্যন্ত হাসপাতালগুলোর তথ্যানুযায়ী সর্বমোট ডেঙ্গু আক্রান্ত ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৪৯ হাজার ৯৯৯ জন। এর মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৪২ হাজার ২৪৩ জন। আর এ যাবত ডেঙ্গু রোগে মারা গেছেন ৪০ জন।বৃহস্পতিবার পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন এক হাজার ৯২৯ জন ভর্তি হন।


সারা বিশ্বের সকল খবর, সবার আগে,জানতে- প্রভাতী২৪নিউজ

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

রাষ্ট্রদ্রোহ মামলায় ফেঁসে যেতে পারে (বিএনএ) সভাপতি খাঁন মো. গোলাম মোর্শেদ।

রাষ্ট্রদ্রোহ মামলায় ফেঁসে যেতে পারে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) সভাপতি খাঁন মো. গোলাম মোর্শেদ।   ২০১৩ সালে সরকার একটি রাষ্ট্রপতি...